দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তাকে সতর্ক করেছিলেন—এমন প্রতিবেদন প্রকাশের ঘটনায় ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎসের বিরুদ্ধে মানহানির মামলা করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হারেৎস, সাংবাদিক শ্লোমি এলদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। তাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রতিবেদন তৈরি’ করার অভিযোগ আনা হয়েছে।
হারেৎসের প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার প্রায় দেড় সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নেতানিয়াহুকে সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক করেছিলেন।
মামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘দাবির বিপরীতে, সেপ্টেম্বরের শুরু থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের মধ্যে কোনো কথোপকথন হয়নি।’
প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানায়, ওই সময়ের নেতানিয়াহুর ফোনকলের তালিকা ‘খুব সতর্কতার সঙ্গে’ পর্যালোচনা করা হয়েছে। এতে এমন কোনো কথোপকথনের কোনো রেকর্ড পাওয়া যায়নি।
হারেৎসের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথোপকথনের বিষয়টি নেতানিয়াহু ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক কর্তৃপক্ষকে জানাননি।
সূত্র: আল-জাজিরা
/অ